২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকে বসছেন চা শ্রমিক নেতারা, বিকালে আনন্দ মিছিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই বৈঠক হবে।

বৈঠকে বসছেন চা শ্রমিক নেতারা, বিকালে আনন্দ মিছিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়

মৌলভীবাজার প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 02:41 PM

Updated : 28 Aug 2022, 02:41 PM

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা ঘোষণার পর নিজেদের মধ্যে বৈঠকে বসছেন আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা; পরে তারা সংবাদ সম্মেলনও করবেন।

আন্দোলনের ১৯তম দিনে শনিবার বিকালে চা বাগান মালিক পক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর নতুন এই মজুরির ঘোষণা আসে।

এ ঘোষণার পর রোববার সকাল থেকে চা শ্রমিকরা কাজে যোগ দেওয়ার জন্য বাগানের সেকশনে সেকশনে ভিড় করেন। সপ্তাহিক ছুটি থাকলেও অনেককেই কাজে যোগ দিতে দেখা গেছে।

দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগানের শ্রমিক ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে আমাদের নেতারা বসবেন। নিজেদের মধ্যে আলোচনার পর আমরা সব কিছু সাংবাদিকদের ব্রিফ করব। আমি এরই মধ্যে শ্রীমঙ্গলের পথে আছি।”

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পরেশ কালিন্দি।

তিনি আরও বলেন, “বিকাল ৩টায় বৈঠক শেষে ব্রিফ করা হবে। পরে শ্রমিকরা আনন্দ মিছিল করবে।”

চা শ্রমিক নেতা বিজয় হাজরা বলেন, “প্রধানমন্ত্রীর বার্তা সব বাগানেই পৌঁছে দেওয়া হয়েছে। আজ কোনো কোনো বাগানে নগদা (একদিনের মজুরিতে) কাজ করছেন শ্রমিকরা। এর মধ্য দিয়ে চা বাগানগুলোতে প্রাণ ফিরে এসেছে।”

মজুরি বাড়ানোর পর প্রধানমন্ত্রী রোববার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন এবং শিগগির শ্রমিকদের আগ্রহ অনুযায়ী তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় তিনি আরও বলেন, একই সঙ্গে বাড়তি চা পাতা তোলা, উৎসব বোনাসসহ শ্রমিকদের আনুপাতিক হারে অন্যান্য ভাতা ও সুবিধা বাড়ানোর বিষয়েও সম্মতি দিয়েছেন চা বাগান মালিকরা।

বৈঠকে ১৩টি চা বাগানের মালিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

কাজে ফিরেছেন চা শ্রমিকরা, সিলেটের বাগানে বাগানে প্রাণচাঞ্চল্য

মজুরি বৃদ্ধিতে খুশি চা-শ্রমিকরা: শ্রমিকনেতা নৃপেন পাল

কাজে যোগ দেওয়ার কথা বললেন চা শ্রমিক নেতারা

প্রধানমন্ত্রী ও বাগান মালিকদের বৈঠকের দিকে চোখ চা শ্রমিকদের

মজুরি বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চা শ্রমিকরা

চা শ্রমিক আন্দোলনের সমর্থনে মানববন্ধন শিক্ষার্থীদের

চা শ্রমিক আন্দোলন অব্যাহত: মৌলভীবাজারে কয়েক স্থানে অবরোধ

শ্রমিক ধর্মঘট: মৌলভীবাজারে ফিনলে টি’র ৫ বাগানের জিডি

কর্মবিরতির মধ্যে শ্রম অধিদপ্তরের সঙ্গে বৈঠকে চা শ্রমিকরা

বাগানে বাগানে মিছিল, এমপিকে স্মারকলিপি চা শ্রমিকদের

ভরা মৌসুমে শ্রমিক ধর্মঘটে শঙ্কায় চা বাগান

মজুরি বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চা শ্রমিকরা

১২০ টাকায় কীভাবে সংসার চলে, প্রশ্ন চা শ্রমিকের

অনির্দিষ্টকালের ধর্মঘটে চা শ্রমিকরা

মজুরি বৃদ্ধির দাবিতে চা বাগানে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি

বেতন বৃদ্ধির দাবিতে ২৪১ চা বাগানে চলছে কর্মবিরতি

‘জীবনমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ` মজুরি চান শ্রমিকরা

মৌলভীবাজারে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত, নানামুখী চাপে চা-শিল্প

বাগানে বাগানে মৌলভীবাজারের ডিসি, কর্মবিরতিতে অনড় চা শ্রমিক

চা শ্রমিকদের এক ঘণ্টার অবরোধে সিলেটের পথে ট্রেন চলাচল ব্যাহত

সিলেটে পঞ্চায়েত ও চা শ্রমিক নেতাদের বৈঠক, কর্মবিরতি থাকছেই

মজুরি বৃদ্ধির দাবি: হবিগঞ্জে চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

সিলেটের ২৩টির মধ্যে কাজে ফিরেছেন চার বাগানের শ্রমিক

চা শ্রমিক ইউনিয়ন কাজে ফিরছে ১২০ টাকা মজুরিতেই

চা শ্রমিকের মজুরি বেড়ে ১৪৫ টাকা, আন্দোলন প্রত্যাহার

মজুরি ৩০০ টাকা করতে দুদিন সময় দিয়ে রাস্তা ছাড়ল চা শ্রমিকরা

ঢাকা-সিলেট মহাসড়কে চা শ্রমিকদের অবরোধ, দীর্ঘ যানজট