২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঢাকা-সিলেট মহাসড়কে চা শ্রমিকদের অবরোধ, দীর্ঘ যানজট

ওই সড়কের প্রায় দুই থেকে তিন কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কে চা শ্রমিকদের অবরোধ, দীর্ঘ যানজট

হবিগঞ্জের ২৪ চা বাগানের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে জড়ো হন। 

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 01:25 PM

Updated : 21 Aug 2022, 01:38 PM

সরকার ঘোষিত ১৪৫ টাকা মজুরির প্রস্তাব প্রত্যাখ্যান করে দৈনিক ৩০০ টাকার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন হবিগঞ্জের ২৪ চা বাগানের শ্রমিকরা।

রোববার সকাল থেকে চা শ্রমিকরা মহাসড়কের জগদীশপুর পয়েন্টের মুক্তিযোদ্ধা চত্বরে জড়ো হতে থাকেন। ফলে ওই সড়কের প্রায় দুই থেকে তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়ন করা হয়।

Image

এতে সড়কের প্রায় দুই থেকে তিন কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, শনিবার শ্রীমঙ্গলে চা শ্রমিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। সেখানে শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু হবিগঞ্জের লস্করপুর ভ্যালির চা শ্রমিকরা এর প্রতিবাদ জানায়।

“এটা তারা মানছে না; তাদের দাবি, মজুরি তিনশ টাকা করতে হবে। সেই দাবি আদায়ের জন্য হবিগঞ্জের ২৪ চা বাগানের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে।”

Image

পরিস্থিতি সামাল দিতে মোতায়ন করা হয়েছে বাড়তি পুলিশ।

তবে শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া জানিয়েছেন।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৯ অগাস্ট থেকে টানা আন্দোলন চালিয়ে আসছিলেন দেশের ২৪১টি চা বাগানের প্রায় সোয়া লাখ শ্রমিক। প্রথম চারদিন শ্রমিকরা প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। তারপর তারা বাগানের কাজে ফেরেন।

Image

৯ অগাস্ট থেকে টানা আন্দোলন চালিয়ে আসছিলেন চা বাগানের শ্রমিকরা।

কিন্তু ১৩ অগাস্ট থেকে কাজে না গিয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা। তারা এ সময় বাগানের সেকশনে এবং রাজপথেও মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেন।

পুরানো খবর:

চা শ্রমিকের মজুরি বেড়ে ১৪৫ টাকা, আন্দোলন প্রত্যাহার

পুরানো খবর:

কর্মবিরতির মধ্যে শ্রম অধিদপ্তরের সঙ্গে বৈঠকে চা শ্রমিকরা

পুরানো খবর:

বাগানে বাগানে মিছিল, এমপিকে স্মারকলিপি চা শ্রমিকদের

পুরানো খবর:

ভরা মৌসুমে শ্রমিক ধর্মঘটে শঙ্কায় চা বাগান

পুরানো খবর:

মজুরি বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চা শ্রমিকরা

পুরানো খবর:

১২০ টাকায় কীভাবে সংসার চলে, প্রশ্ন চা শ্রমিকের

পুরানো খবর:

অনির্দিষ্টকালের ধর্মঘটে চা শ্রমিকরা

পুরানো খবর:

মজুরি বৃদ্ধির দাবিতে চা বাগানে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি

পুরানো খবর:

বেতন বৃদ্ধির দাবিতে ২৪১ চা বাগানে চলছে কর্মবিরতি

পুরানো খবর:

‘জীবনমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ` মজুরি চান শ্রমিকরা