আমীন আল রশীদ
পেশায় সাংবাদিক। কাজ করেছেন টেলিভিশন, পত্রিকা ও রেডিওতে। বর্তমানে একটি টেলিভশন চ্যানেলের সিনিয়র নিউজ এডিটর এবং আউটপুট বিভাগের প্রধান। মাঠ পর্যায়ে রিপোর্টিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা। মূলত রাজনীতি, সংসদ, নির্বাচন কমিশন ও পরিবেশের নানা বিষয়ে রিপোর্টিং করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য যুক্তরাজ্যের থমসন ফাউন্ডেশন ইনকোয়ার অ্যাওয়ার্ড, দুদক মিডিয়া অ্যাওয়ার্ড, টিআইবি পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন। সংবিধান, সংসদ, রাজনীতি ও গণমাধ্যম বিষয়ে তার বইয়ের সংখ্যা ১৫টির বেশি। এর মধ্যে ‘জীবনানন্দের মানচিত্র’ বইয়ের জন্য ২০২১ সালে পেয়েছেন ‘কালি ও কলম পুরস্কার’। তিনি টেলিভিশনের টকশো সঞ্চালনা করেন এবং সমসাময়িক বিষয়ে বিভিন্ন টেলিভিশনে আলোচক হিসেবেও অংশগ্রহণ করেন। ই-মেইল: aminalrasheed@gmail.com