আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেমন ছিল ধানমন্ডি ৩২
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এলাকাটিতে যেকোনো ধরনের জমায়েত, ঝটিকা মিছিল কিংবা অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে বসানো হয় বিশেষ তল্লাশি চৌকি।