রূপগঞ্জের কারিগরদের হাতে ফিরছে ঢাকাই মসলিনের গৌরব
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘জামদানি শিল্প নগরী’র জামদানি পল্লিতে মসলিন জামদানি বুননে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আদি ঢাকাই মসলিনের গৌরবময় ঐতিহ্য সুনিপুণ নকশায় ফুটিয়ে তুলতে এবং এ লোকশিল্প টিকিয়ে রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন তারা।