১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কচি পাতায় হাসি ফুটছে পঞ্চগড়ের চা-বাগানে

সিলেট ও চট্টগ্রামের পর দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল এখন উত্তরের জেলা পঞ্চগড়। সমতলের এসব চা-বাগানে এখন পুরোদমে চলছে কচি পাতা সংগ্রহ। একসময় পতিত থাকা এসব জমিতে চা চাষ বদলে দিয়েছে এলাকার আর্থসামাজিক চিত্র। তৈরি হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান, বিশেষ করে নারীদের জন্য এনেছে কাজের সুযোগ।

শামছুল হক রিপন শামছুল হক রিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 01:35 PM

Updated : 17 Nov 2026, 01:35 PM

Image

পাহাড়ি চা-বাগানের বাইরে সমতলেও গড়ে উঠেছে চায়ের বিস্তীর্ণ রাজ্য। দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল হিসেবে পরিচিতি পাওয়া পঞ্চগড়ে বাড়ছে চা চাষের পরিধি। ছবি: শামছুল হক রিপন

Image

পঞ্চগড়ের তেঁতুলিয়ার একটি চা-বাগানে নিপুণ হাতে গাছের কচি পাতা তুলছেন এক শ্রমিক। ছবি: শামছুল হক রিপন

Image

পঞ্চগড়ের তেঁতুলিয়ার একটি চা-বাগানে নিপুণ হাতে গাছের কচি পাতা তুলছেন শ্রমিকরা। ছবি: শামছুল হক রিপন

Image

সিলেটের চা-বাগানে পাতা তোলার কাজে নারী শ্রমিকদের আধিক্য থাকলেও পঞ্চগড়ে দেখা যায় ভিন্ন চিত্র। এখানকার চা-বাগানগুলোতে পাতা সংগ্রহের কাজে নিয়োজিত শ্রমিকদের বেশিরভাগই পুরুষ। ছবি: শামছুল হক রিপন

Image

হাতে চায়ের কুঁড়ি তোলার পাশাপাশি আধুনিক যন্ত্রের সাহায্যেও চলছে পাতা সংগ্রহ। সময় ও শ্রম বাঁচাতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে পঞ্চগড়ের চা-বাগানগুলোতে। ছবি: শামছুল হক রিপন

Image

কেবল পাতা সংগ্রহ নয়, বাগানের আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ও সেচ দেওয়াসহ পরিচর্যার নানা কাজে ব্যস্ত চাষিরা। ছবি: শামছুল হক রিপন

Image

সকাল থেকে বিকাল পর্যন্ত পাতা সংগ্রহের পর সেগুলো ওজন করে কারখানায় পাঠানোর জন্য বাগানের নির্দিষ্ট স্থানে জড়ো করছেন শ্রমিকরা। ছবি: শামছুল হক রিপন

Image

দিনভর পাতা সংগ্রহ শেষে কারখানায় পাঠানোর প্রস্তুতি। ট্রলিতে চা পাতা তুলছেন শ্রমিকরা। ছবি: শামছুল হক রিপন

Image

বাগান থেকে সদ্য তোলা কচি চা পাতা এনে রাখা হয়েছে স্থানীয় কারখানায়। এখান থেকেই শুরু হবে চা তৈরির পরবর্তী প্রক্রিয়া। ছবি: শামছুল হক রিপন