ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা
শীতের আগমনী বার্তার সঙ্গে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভোরের আকাশে উঁকি দিচ্ছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বরফে আচ্ছাদিত এ চূড়ার সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে সেখানে আসছেন প্রকৃতিপ্রেমীরা।
