এমবাপের পেনাল্টি মিসের পর ঘুরে দাঁড়িয়ে জয় রেয়াল মাদ্রিদের
আরও একবার বদলি নেমে ব্যবধান গড়ে দিলেন কার্লোস এস্পি, হারের শঙ্কা উড়িয়ে জয়ের ধারা ধরে রাখল জুজে মরিনিয়োর দল।
ম্যাচের শুরুতেই রেয়াল মাদ্রিদের জালে বল পাঠাল সেল্তা ভিগো। বছর খানেক আগের স্মৃতি হয়তো উঁকি দিচ্ছিল তখন। তবে বিরতির পর প্রতিপক্ষের ওপর প্রবল চাপ বাড়াল জুজে মরিনিয়োর দল, ফলও মিলল। দারুণ জয়ে লিগ টেবিলে পয়েন্টের হিসাবে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল তারা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ।
পাবলো দুরানের গোলে রেয়াল পিছিয়ে পড়ার পর, পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান জুড বেলিংহ্যাম। বদলি নেমে শেষ দিকে ব্যবধান গড়ে দেন কার্লোস এস্পি।
(বিস্তারিত আসছে)
