২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদের রেকর্ড আয়

ক্লাবের বার্ষিক আর্থিক হিসাব তুলে ধরার দিন রেয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস জানান, ভারতে বিনামূল্যে ইউরোপিয়ান ফুটবলের খেলা দেখানোর কথা ভাবছে উয়েফা।

রেয়াল মাদ্রিদের রেকর্ড আয়

ফ্লোরেন্তিনো পেরেস। ছবি: রেয়াল মাদ্রিদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 09:35 PM

Updated : 21 Nov 2026, 09:35 PM

গত মৌসুমে মাঠের পারফরম্যান্স আশানুরূপ না হলেও আয়ের রেকর্ড গড়েছে রেয়াল মাদ্রিদ। ২০২৫-২৬ মৌসুমে ১২২ কোটি ১০ লাখ ইউরো আয় করেছে স্পেনের ক্লাবটি, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।

এই সময়ে ক্লাবটির লাভ হয়েছে দুই কোটি ৬০ লাখ ইউরো।

২০২৪-২৫ মৌসুমে রেয়াল মাদ্রিদের আয় ছিল ১১৮ কোটি ৪৭ লাখ ইউরো। লাভ হয়েছিল দুই কোটি ৪৩ লাখ ইউরো।

ক্লাবের সাধারণ সভায় শনিবার বার্ষিক আর্থিক হিসাব তুলে ধরেন রেয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। একই সময় তিনি জানান, আগামী মৌসুমে ভারতে ইউরোপিয়ান ফুটবলের ম্যাচ বিনা মূল্যে দেখানোর কথা ভাবছে উয়েফা।

পরে রেয়ালের জেনারেল ম্যানেজার হোসে আনহেল সানচেস বিষয়টি পরিষ্কার করে বলেন, এটা উয়েফার একটি পরীক্ষামূলক উদ্যোগ।

“চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগের মতো উয়েফার প্রতিযোগিতাগুলোর ম্যাচ নিয়ে ভারতে একটি পরীক্ষামূলক সম্প্রচার চালানো হবে। এই ব্যবস্থায় বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীরা বিনা মূল্যে খেলা দেখতে পারবেন। চাইলে বিজ্ঞাপন ছাড়া প্রিমিয়াম সংস্করণও অর্থের বিনিময়ে ব্যবহার করতে পারবেন।

“তবে ভারতে এই উদ্যোগটি পুরোপুরি উয়েফার পরিচালিত পরীক্ষামূলক কার্যক্রম।”

২০২৬-২৭ মৌসুমের বাজেটও অনুমোদন করেছেন রেয়াল মাদ্রিদের প্রতিনিধিরা। নতুন মৌসুমে ক্লাবটির সম্ভাব্য আয় ধরা হয়েছে ১২৫ কোটি ইউরো।