১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নতুন দায়িত্বে কোচিংয়ে ফিরলেন রাউল

প্রথমবার সিনিয়র পর্যায়ে কোনো দলের কোচের দায়িত্ব নিলেন রেয়াল মাদ্রিদ কিংবদন্তি।

নতুন দায়িত্বে কোচিংয়ে ফিরলেন রাউল

রাউল। ছবি: রেয়াল ওবেইদো এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 12:26 AM

Updated : 10 Nov 2026, 12:26 AM

প্রায় দুই বছর পর আবার কোচিংয়ে যুক্ত হলেন রাউল গন্সালেস। রেয়াল ওবেইদোর প্রধান কোচের দায়িত্ব নিলেন রেয়াল মাদ্রিদ গ্রেট।

৪৯ বছর বয়সি রাউলকে ২০২৮ সালের জুন পর্যন্ত নিয়োগ দেওয়ার কথা সোমবার জানায় স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাবটি। এই প্রথম সিনিয়র পর্যায়ে কোনো দলের কোচের দায়িত্ব নিলেন তিনি।

রেয়াল মাদ্রিদের যুব একাডেমি হয়ে মূল দলের জার্সিতে ১৬ বছর খেলেন রাউল। দলটির হয়ে ৭৪১ ম্যাচে ৩২৩ গোল করার পাশাপাশি ১৩৭টি অ্যাসিস্ট করেন এই স্ট্রাইকার। পরে আরও তিনটি ক্লাবে খেলে ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবন শেষে রেয়াল মাদ্রিদের যুব একাডেমিতে কোচিং ক্যারিয়ার শুরু করেন রাউল। বিভিন্ন বয়সভিত্তিক দল হয়ে রেয়ালের ‘বি’ দলের দায়িত্ব নেন এই স্প্যানিয়ার্ড। সেই দায়িত্ব পালন করেন ছয় বছর। ২০২৫ সালের জুন মাসে দায়িত্বটি ছেড়ে দেওয়ার পর এই প্রথম কোচিংয়ে ফিরলেন তিনি।

লিগে ১৩ ম্যাচ খেলার পর সোমবার ওবেইদো তাদের আগের কোচ হুলিয়ান কায়েরোকে বরখাস্ত করে। দলটি বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকায় নবম স্থানে আছে।

কোচ হিসেবে রাউলের প্রথম ম্যাচ হবে আগামী শনিবার, জিরোনার বিপক্ষে।