০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফজিলাতুন নেসা শাপলা

ফজিলাতুন নেসা শাপলা

জন্ম ১৯৭৩ সালে, নানাবাড়ি বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ থেকে পিজিটি সম্পন্ন করেছেন।

পেশাজীবনের শুরু শেখ বোরহানউদ্দীন কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে। তিনি ‘স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট’ এবং ‘লাইট হাউস’-এর মতো প্রতিষ্ঠানেও কাজ করেছেন। তার অভিজ্ঞতার একটি বড় অংশজুড়ে রয়েছে প্রবাস জীবন; ২০০৫ সাল থেকে দীর্ঘ আট বছর জাপানের উরাওয়া শিক্ষা বোর্ডের অধীনে আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠানে নেটিভ ইংলিশ পড়ানোর পাশাপাশি শিক্ষা কারিক্যুলাম তৈরির কাজে যুক্ত ছিলেন। দেশে ফিরে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সিলেট ক্যাডেট কলেজ এবং এসওএস শিশুপল্লীর মতো প্রতিষ্ঠানে সাইকোথেরাপিস্ট ও কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন।

বর্তমানে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে কর্মরত আছেন। পেশাগত দক্ষতার পাশাপাশি মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে লেখালেখি করেন। প্রকাশিত গ্রন্থ দুটি, ‘কৈশোরের মনস্তত্ত্ব’ (২০২০) এবং ‘সন্তানের তেরো থেকে তেইশের সংকট’ (২০২২) ।

যোগাযোগ: [email protected]