১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দুই চাকার বাহনে স্বপ্নের পথে পঞ্চগড়ের মেয়েরা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের সাইকেল চালানো পরিচিত দৃশ্য। পরিবার থেকেই ছোটবেলায় সাইকেল চালানো শেখে তারা। স্কুল, কলেজ ও মাদরাসায় যাতায়াতের প্রধান বাহন এ সাইকেল। এতে সময় বাঁচার পাশাপাশি পথে হয়রানির ঝুঁকিও কমে। যাতায়াত সহজ ও নিরাপদ হওয়ায় কমছে শিক্ষার্থী ঝরে পড়ার হার, বাড়ছে বাল্যবিবাহ প্রতিরোধের সুযোগ।

শামছুল হক রিপন শামছুল হক রিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 11:39 AM

Updated : 10 Nov 2026, 11:39 AM

Image

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন সকালে দলবেঁধে সাইকেলে স্কুলে যায় মেয়েরা। ছবি: শামছুল হক রিপন

Image

মেয়েদের স্বনির্ভর করে তুলতে গ্রামীণ পরিবারগুলো ছোটবেলা থেকেই তাদের সাইকেল চালানো শেখায়। ছবি: শামছুল হক রিপন

Image

দীর্ঘ পথ হেঁটে স্কুল, কলেজ কিংবা মাদরাসায় যাওয়ার বদলে সাইকেলই এখন ছাত্রীদের প্রধান বাহন। ছবি: শামছুল হক রিপন

Image

দলবেঁধে সাইকেলে যাতায়াত করায় পথে যৌন নিপীড়ন কিংবা অনাকাঙিক্ষত হয়রানির ঝুঁকি অনেকটাই কমে। ছবি: শামছুল হক রিপন

Image

বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের দূরত্ব বেশি হওয়ায় আগে অনেক মেয়ে পড়াশোনা ছেড়ে দিলেও সাইকেলের কারণে এখন তাদের যাতায়াত সহজ হয়েছে। ছবি: শামছুল হক রিপন

Image

নারীশিক্ষার প্রসারের পাশাপাশি আটোয়ারীতে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার হার কমছে, কমছে বাল্যবিবাহও। ছবি: শামছুল হক রিপন

Image

গ্রামীণ কাঁচা-পাকা পথ পেরিয়ে মহাসড়ক ধরে সাইকেলে স্কুলে যাওয়ার মধ্য দিয়ে আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে মেয়েদের। ছবি: শামছুল হক রিপন

Image

কেবল স্কুলে যাওয়া নয়, প্রাইভেট পড়া ও অন্যান্য প্রয়োজনেও সাইকেলে সাবলীলভাবে যাতায়াত করে আটোয়ারীর কিশোরীরা। ছবি: শামছুল হক রিপন

Image

আটোয়ারীর মেয়েদের কাছে সাইকেল কেবল যাতায়াতের বাহন নয়, স্বনির্ভরতা ও সামাজিক বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার প্রতীকও। ছবি: শামছুল হক রিপন