মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন আটোয়ারীর মির্জাপুর শাহী মসজিদ
উত্তরবঙ্গের প্রাচীন ও দৃষ্টিনন্দন স্থাপনাগুলোর অন্যতম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর শাহী জামে মসজিদ। মুঘল স্থাপত্যশৈলীর অনন্য এ নিদর্শন ১৬৫৬ খ্রিষ্টাব্দে নির্মিত বলে ধারণা করা হয়। প্রায় ৩৭০ বছরের ইতিহাস বুকে ধারণ করে এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে মসজিদটি।
