চিররঞ্জন সরকার
আড্ডা তার কাছে শুধু সময় কাটানোর অনুষঙ্গ নয়, মানুষ ও জীবনকে জানার এক অনন্য পথ। প্রাণবন্ত কথাবার্তা, তুখোড় আড্ডা আর সহজ-সরল আন্তরিকতায় মানুষকে আপন করে নেওয়ার স্বভাব—এই বৈশিষ্ট্যগুলো তাকে আলাদা করে চেনায়। ১৯৭০ সালের ১ অক্টোবর পঞ্চগড় জেলার বোদা উপজেলায় তার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কর্মজীবনে যুক্ত হয়েছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন এবং সংবাদপত্রের সঙ্গে। ‘দৈনিক সংবাদ’ পত্রিকার সম্পাদকীয় বিভাগে প্রায় সাত বছর কাজের অভিজ্ঞতা তার চিন্তা, বিশ্লেষণ ও লেখকসত্তাকে গভীরভাবে সমৃদ্ধ করেছে। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘শেয়ালতন্ত্র জিন্দাবাদ’, ‘নারী ও দারিদ্র্য, নির্যাতিত নারী, উপেক্ষিত মানবাধিকার’, ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: চ্যালেঞ্জ ও করণীয়,’ ‘ধর্ষণের মনস্তত্ত্ব’, ‘বাংলাদেশের আদিবাসী নারীর চালচিত্র’ (ঈশানী চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে), ‘প্যাঁচের রাজনীতি, রাজনীতির প্যাঁচ’, ‘মানুষ পশু ও তৈলাক্ত বাঁশ’। ই-মেইল: chiros234@gmail.com