২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাগী ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে চুক্তি সই

দুই ব্র্যান্ডের পণ্যের সমন্বয়ে ভোক্তাদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরির লক্ষ্যে এ অংশীদারত্ব গড়ে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 02:52 PM

Updated : 27 Nov 2026, 02:52 PM

খাদ্যপণ্য ব্র্যান্ড ম্যাগী ও গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশের মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি সই হয়েছে।

বুধবার সই হওয়া এ চুক্তির কথা শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নেসলে বাংলাদেশ।

এতে বলা হয়, এ অংশীদারত্বের ফলে ভোক্তারা সিঙ্গারের আধুনিক রান্নার সরঞ্জাম ব্যবহার করে সহজেই ম্যাগীর বিভিন্ন রেসিপি তৈরি করতে পারবেন। এতে ঘরে রান্না আরও সহজ ও আনন্দদায়ক হবে বলে আশা করছে কোম্পানি দুটি।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন নেসলে বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেভিক্রেমা এবং সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ এম ফাইরোজ।

অনুষ্ঠানে নেসলে বাংলাদেশের হেড অব কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং শাম্মি রুবায়েত কারিম, সিঙ্গার বাংলাদেশের হেড অব মার্কেটিং বেদৌরা ফারহানাসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।