আইএফআইসি ও বেস্ট ইলেকট্রনিক্সের চুক্তি
চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা বেস্ট ইলেকট্রনিক্সের সকল পণ্যে ১২ মাস পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি ইএমআই সুবিধা পাবেন।
বেস্ট ইলেকট্রনিক্সের গ্রাহকদের ইএমআই সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে আইএফআইসি ব্যাংক।
বুধবার ঢাকার আইএফআইসি টাওয়ারে চুক্তি সই হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা বেস্ট ইলেকট্রনিক্সের সকল পণ্যে ১২ মাস পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি ইএমআই সুবিধা পাবেন। গ্রাহকরা সহজ ও সুবিধাজনক কিস্তিতে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য কিনতে পারবেন।
আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং বেস্ট ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাসিক চুক্তিতে সই করেন।
আইএফআইসি হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন, বেস্ট ইলেকট্রনিক্স এর সিনিয়র ডিজিএম এন্ড হেড অব বিজনেস মো. মারজুমান রহমান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
