ড্রিম স্কয়ার রিসোর্টে আইএফআইসি গ্রাহকদের ছাড়
ব্যাংকটির ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা ছাড় পাবেন।
ড্রিম স্কয়ার রিসোর্টের একটি চুক্তি সই করেছে আইএফআইসি ব্যাংক।
এর আওতায় ব্যাংকটির ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা এ রিসোর্টে রুম ভাড়ায় ৩০ শতাংশ (সপ্তাহের কর্মদিবসে), ২০ শতাংশ (সাপ্তাহিক ছুটির দিনে), আ-লা কার্ট মেনুতে ১০ শতাংশ, স্পা সার্ভিসে ১০ শতাংশ ছাড় পাবেন।
বুধবার রাজধানীর আইএফআইসি টাওয়ারে এ চুক্তি সই হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে
ব্যাংকের এএমডি ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস ইমরান আহমেদ ও ড্রিম স্কয়ার রিসোর্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং মো. রফিকুল ইসলাম চুক্তিতে সই করেন।
