১১.১১ উপলক্ষ্যে এপেক্সের মূল্যছাড়
কেনাকাটায় মিলবে সর্বোচ্চ ২২ শতাংশ ছাড়, তবে রয়েছে শর্ত।
ক্রেতাদের কেনাকাটা আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক করতে ‘১১.১১ ক্যাম্পেইন’ চালু করেছে দেশের জুতা ও ফ্যাশন ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের এই বিশেষ ক্যাম্পেইন চলবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ক্যাম্পেইন চলাকালে এপেক্স থেকে কেনাকাটায় ক্রেতারা মূল ছাড়ের পাশাপাশি বিকাশ পেমেন্টের মাধ্যমে অতিরিক্ত সাশ্রয়ের সুযোগ পাবেন।
ক্যাম্পেইনের মূল অফার ও শর্তাবলি
অ্যাকসেসরিজে ১১ শতাংশ ছাড়: ক্যাম্পেইন চলাকালে এপেক্সের যে কোনও বিক্রয়কেন্দ্র থেকে ১ হাজার ১১১ টাকা বা তার বেশি মূল্যের জিনিস কিনলে ক্রেতারা সরাসরি ১১ শতাংশ ছাড় পাবেন।
এই তালিকায় পরিবারের সবার জন্য ব্যাগ, মোজা, মানিব্যাগ এবং বেল্টসহ নানান ফ্যাশন পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।
বিকাশ পেমেন্টে অতিরিক্ত ১১ শতাংশ ছাড়: ২ হাজার ২২২ টাকা বা তার বেশি কেনাকাটায় বিকাশে পেমেন্ট করার সময় ‘A1’ প্রোমো কোড ব্যবহার করে আরও ১১ শতাংশ ছাড় উপভোগ করা যাবে (সর্বোচ্চ ১ হাজার ১১১ টাকা পর্যন্ত, শর্ত প্রযোজ্য)।
সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত সাশ্রয়: পণ্যের মূল ছাড় এবং বিকাশ পেমেন্টের অফার মিলিয়ে ক্রেতারা এই ক্যাম্পেইনে সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত সাশ্রয় করার সুযোগ পাবেন।
এপেক্স কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে আশা করেন, এই বিশেষ উদ্যোগের মাধ্যমে ক্রেতারা বাড়তি ছাড়ের সুবিধার পাশাপাশি বিকাশে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আরও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
প্রতিষ্ঠানটির সকল বিক্রয়কেন্দ্রে এই সুবিধা মিলবে।
