০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

দারাজের ১১.১১ ক্যাম্পেইন শুরু মঙ্গলবার, থাকছে ৮০% পর্যন্ত ছাড়

ক্যাম্পেইনের প্রথম দিন ছয় থেকে সাত ঘণ্টার জন্য ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ আয়োজন করা হবে। এতে বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড় পাবেন ক্রেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 07:38 PM

Updated : 08 Nov 2026, 07:38 PM

বছরের সবচেয়ে বড় কেনাকাটার আয়োজনের ঘোষণা দিয়ে আগামী ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে দারাজ বাংলাদেশের ‘১১.১১ – দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ার’ ক্যাম্পেইন, যা ২১ নভেম্বর পর্যন্ত চলবে।

এবারের ক্যাম্পেইনে বিভিন্ন পণ্যের ওপর বিশেষ ছাড়, ব্র্যান্ডভিত্তিক অফার, পুরস্কার এবং কেনাকাটায় বাড়তি সাশ্রয়ের সুযোগ থাকছে বলে জানিয়েছে দারাজ।

ক্যাম্পেইনে ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে ৭৫ শতাংশ এবং ক্লিয়ারেন্স সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

এ ছাড়া মেগা ডিলে বিশেষ দামে পণ্য কেনার সুযোগ, নির্ধারিত পেমেন্ট পদ্ধতিতে আগাম মূল্য পরিশোধে ২০ শতাংশ পর্যন্ত ছাড় এবং সাইটজুড়ে ডেলিভারি চার্জে ছাড় থাকছে। নির্বাচিত পণ্য বিনামূল্যে ডেলিভারিও পাওয়া যাবে।

ক্যাম্পেইনের প্রথম দিন ছয় থেকে সাত ঘণ্টার জন্য ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ আয়োজন করা হবে। এতে বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড় পাবেন ক্রেতারা।

এবারের আয়োজনে ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ থাকছে। স্পন্সর ব্র্যান্ডগুলোর সৌজন্যে পুরস্কারের মধ্যে রয়েছে ওয়ালটনের ৬ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং ওয়াশিং মেশিন, বেগাসো হাইল্যান্ডের ২৪ ইঞ্চি বেবি বাইসাইকেল এবং হায়ারের জেনগ্লো ৩০ লিটারের ওয়াটার হিটার।

এ ছাড়া ‘১১.১১ জ্যাকপট’-এর প্রথম পুরস্কার হিসেবে থাকছে মাস্টারকার্ডের সৌজন্যে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে ওয়ালটনের ১৫৭ লিটারের রেফ্রিজারেটর এবং মিনিস্টারের ৩২ ইঞ্চি এইচডি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টেলিভিশন।

মূল ক্যাম্পেইন শুরুর আগে ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত দারাজ বাংলাদেশের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে ‘স্পিন দ্য হুইল’ আয়োজন। এতে অংশ নিয়েও পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকেরা।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, “এবার বিভিন্ন ব্র্যান্ড ও পেমেন্ট পার্টনারের সঙ্গে মিলে আরও বেশি অফার, সাশ্রয়ের সুযোগ এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আশা করি, এবারের ১১.১১ ক্রেতাদের জন্য কেনাকাটার ক্ষেত্রে বাড়তি আনন্দ ও সাশ্রয় নিয়ে আসবে।”