গেমস ও ছাড়ে শুরু হলো মাসব্যাপী ‘পাঠাও ফেস্ট’
এই উৎসব ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
গ্রাহকদের জন্য গেমস, পুরস্কার এবং বিভিন্ন সেবায় আকর্ষণীয় ছাড় নিয়ে মাসব্যাপী ‘পাঠাও ফেস্ট ২০২৬’ শুরু করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পাঠাও’।
‘এক্সপ্লোর দ্য পাঠাওভার্স’ প্রতিপাদ্যে শুরু হওয়া এই উৎসব ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে ‘ওস্তাদ! ডানে না বামে?’ নামের ইন-অ্যাপ কুইজ। অ্যাপের ‘অ্যাপ কার্ড’ বা ‘স্পটলাইট’ থেকে প্রতিদিন তিনটি প্রশ্নের সঠিক উত্তর ডানে বা বামে সোয়াইপ করে দিলে মিলবে পুরস্কার। টানা তিন দিন সঠিক উত্তরদাতারা পাবেন ৪০০ পাঠাও পয়েন্টস।
এ ছাড়া মাসজুড়ে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৫ জন বিজয়ী নির্বাচন করা হবে, যার মধ্যে একজন পাবেন একটি গোল্ড কয়েন এবং বাকি ১৪ জন উপহার হ্যাম্পার। পাশাপাশি ‘উইশ’ পাঠাও কর্মসূচির আওতায় ছয়জন সাধারণ ব্যবহারকারী ও পাঁচজন পাঠাও হিরোসহ মোট ১১ জনের স্বপ্ন পূরণ করা হবে।
উৎসব উপলক্ষে যাতায়াত ও খাবার অর্ডারে বিশেষ ছাড় দিচ্ছে পাঠাও। বাইক, কার ও সিএনজি রাইডে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড়ের পাশাপাশি দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নির্দিষ্ট রাইডে এবং পাঠাও পে-তে ভাড়া পরিশোধে সর্বোচ্চ চার গুণ পয়েন্ট অর্জনের সুযোগ থাকছে। পাঠাও ফুডে সারাদিন ফ্রি ডেলিভারির সঙ্গে নির্বাচিত রেস্টুরেন্টে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড় এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফ্ল্যাশ ডিল চলবে।
পাঠাও পে ব্যবহার করে রাইড, ফুড ও পার্সেল—এই তিন সেবায় প্রথম লেনদেনে ১০ শতাংশ করে সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এ ছাড়া সিটি, যমুনা, মিডল্যান্ড ও এনআরবি ব্যাংকের কার্ডে রাইড ও ফুডে ১০ শতাংশ (সর্বোচ্চ ১০০ টাকা) ছাড় থাকছে। বিকাশ পেমেন্টে ফুড অর্ডারে (ন্যূনতম ৩৯৯ টাকা) ১০ শতাংশ হারে দুবার সর্বোচ্চ ৫০ টাকা এবং রাইডে একবার সর্বোচ্চ ৩০ টাকা ছাড় মিলবে।
উৎসবে যুক্ত হয়ে পিকাবু ১৫টি উপহার হ্যাম্পার, ওয়াওজা ৩৫টি ফ্রি পাস এবং হারল্যান ৫০০ টাকার বেশি কেনাকাটায় ১২ শতাংশ ছাড় দিচ্ছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও অ্যাপের মাধ্যমে এসব সুবিধা উপভোগ করা যাবে।
