১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রাজীব নন্দী

রাজীব নন্দী

রাজীব নন্দী বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক (শিক্ষাছুটিতে)। বর্তমানে তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে রিসার্চ স্কলার হিসেবে পিএইচডি গবেষক। ২০১২ সালে শিক্ষকতায় যোগদানের আগে তিনি দেশের তিনটি জাতীয় দৈনিক পত্রিকায় পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পাশাপাশি সুইডিশ সরকারের আন্ডারগ্রেড ফেলোশিপ নিয়ে সুইডেনের ইয়াংশেপিং বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অধ্যয়ন করেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র গণমাধ্যম ও সমাজ, নিউ মিডিয়া টেকনোলজি, মাল্টিমিডিয়া সাংবাদিকতা, পলিটিক্যাল ইকনমি অফ মিডিয়া এবং মোবাইল জার্নালিজম। এ পর্যন্ত তার দশটিরও বেশি পিয়ার-রিভিউড গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সংবাদপত্রের ফ্রন্ট পেইজ নিয়ে তিনি দীর্ঘদিন গবেষণা করছেন। তার প্রথম গ্রন্থ ‘নিউজ, ন্যারেটিভস অ্যান্ড টেনশন: ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ফ্রন্ট পেইজ’। লেখালেখি, চিন্তা-চর্চা ও সামাজিক সক্রিয়তার মাধ্যমে তিনি সহনশীল, উদারনৈতিক ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সংগ্রামে বুদ্ধিবৃত্তিক অবদান রাখতে চান।