এম এম মুসা
মো. মুসা মিয়া, এম এম মুসা নামে লেখালিখি করেন। দীর্ঘ ১৩ বছর ধরে তিনি বাংলাদেশের বিভিন্ন জাতীয় সংবাদপত্র, অনলাইন পোর্টাল এবং গবেষণাভিত্তিক প্ল্যাটফর্মে কাজ করছেন। সাংবাদিকতা জীবনে তিনি অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, সুশাসন, মানবাধিকার এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে কাজ করেছেন। বর্তমানে তিনি গবেষণা, নীতি-সংলাপ, কৌশলগত যোগাযোগ এবং জননীতি বিশ্লেষণের সঙ্গে যুক্ত রয়েছেন। বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক অংশগ্রহণ, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিষয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার জন্য গবেষণা, নীতি-প্রস্তাব, বিশ্লেষণধর্মী নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত রয়েছেন। ই-মেইল: musamiah@gmail.com