২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফর্ম পূরণের সময় বাড়ল

সব বোর্ড আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 06:00 PM

Updated : 24 Nov 2026, 06:00 PM

আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে।

এ সিদ্ধান্তের কথা জানিয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু বলেন, এ বিষয়ে সব বোর্ড আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া অনলাইনে ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং ২৯ নভেম্বর পর্যন্ত ফি জমা দিতে পারবেন।

তবে শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন এবং ৬ ডিসেম্বর ফি জমা দিতে পারবেন। এক্ষেত্রে ১০০ টাকা হারে বিলম্ব ফি জমা দিতে হবে।

এর আগে ফরম পূরণের সময় ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর এবং বিলম্বফি সহ ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর সময় ঠিক করা হয়েছিল।