24 Nov 2026, 01:25 PM
বোলিংয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
হতশ্রী ব্যাটিংয়ে ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে গিয়ে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনেই বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চায় বোলিংয়ে ভালো করে। দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকাকে যত কম রানে সম্ভব অলআউট করতে চায় সফরকারীরা।
সুপারস্পোর্ট পার্কে মঙ্গলবার ১৭ ওভারে ১ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা এখন কেবল ৩ রানে পিছিয়ে।
৫৩ বলে ৭ চারে ৪৬ রানে খেলছেন মার্কেস অ্যাকারম্যান। ২৭ বলে ৯ রানে ব্যাট করছেন জুবেইর হামজা।
বাংলাদেশ এলবিডব্লিউর রিভিউ নিলে শূন্য রানে ফিরতেন অ্যাকারম্যান। হৃদয় ক্যাচ নিতে পারলে ২ রানে বিদায় নিতেন হামজা।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৯১
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৭ ওভারে ৮৮/১ (মার্করাম ২১, অ্যাকারম্যান ৪৬*, হামজা ৯*; তাসকিন ৪-১-২০-০, শরিফুল ৪-০-২৯-০, খালেদ ৫-১-২০-০, ইবাদত ৪-০-১৯-১)
লাইভ ব্লগে স্বাগত
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।