০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বর্তমানে কর্মরত আছেন জাতীয় দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এ জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে। স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রি নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। জাতীয় দৈনিকগুলোতে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করছেন। ২০২৪ সালের বইমেলায় ‘অন্তর্জাল গণমাধ্যমের বাণিজ্যিকতা: যোগাযোগ, সাংবাদিকতা এবং সংবাদের পরিপ্রেক্ষিতে একটি বিশ্লেষণ’ (শ্রাবণ) শিরোনামে তার প্রথম বই প্রকাশিত হয়। এছাড়া ‘কর্পোরেট মিডিয়ার সাংস্কৃতিক আগ্রাসন’ এবং ‘সংবাদ উৎপাদনের সমাজতত্ত্ব’ নামে যৌথ চেষ্টায় অনূদিত দুটি অনুবাদগ্রন্থও রয়েছে। জেনারেশন-মিডিয়া রিলেশনশিপ, মিডিয়া-স্পোর্টস আন্তঃসম্পর্ক, সোশ্যাল মিডিয়া এবং সংবাদ কনসেপ্ট হলো তার আগ্রহের জায়গা।
অনলাইনে শিশুর সুরক্ষার উদ্বেগ কি আসলেই গবেষণার মূল বিষয়, নাকি বহুজাতিক কোম্পানির পণ্য বিপণনের কোনো চতুর কৌশল? নিরাপত্তার নামে আমরা আমাদের সন্তানদের কর্পোরেট ডেটাবেজের পণ্য বানিয়ে দিচ্ছি না তো?
আশঙ্কার বিষয় হলো অপরাধের চক্রাকার পদ্ধতি। যেখানে একজন নারীর ফোন দখলের পর অপরাধী ওই ব্যক্তির পরিচয় ব্যবহার করে তার বন্ধুতালিকায় থাকা অন্য নারীদের সঙ্গে যোগাযোগ করে।
এক বছরের কম বয়সী শিশুকে ঘুম পাড়াতে মোবাইল ব্যবহার কতটা নিরাপদ? বিজ্ঞাপন কি শুধুই মধুর মুহূর্ত দেখাচ্ছে, নাকি এতে লুকিয়ে আছে শিশুদের ভবিষ্যৎ নিয়ে এক অশনি সংকেত?
ক্ষমতাশীল সমাজকাঠামোর বলয় ভাঙা একটি যুদ্ধের সমান। তাই ঋতুপর্ণা, স্বপ্না, কোহাতি, জয়নবদের কেবল খেলার মাঠে নয়, এই কাঠামো ভাঙার লড়াইয়েও অংশ নিতে হবে। তাদের কণ্ঠকে এত উঁচুতে তুলতে হবে যেন তা তাদের অনুপস্থিতিতেও তা প্রতিধ্বনিত হয়।
সোশ্যাল মিডিয়াকে সংবাদের সূত্র হিসেবে না নিয়ে তথ্য অনুসন্ধানের সূত্র হিসেবে গ্রহণ করা উচিত। এ ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং পরে ঘটনাস্থলে যাওয়া গুরুত্বপূর্ণ।
গেটকিপিং ‘আরোপিত’ ও ‘পক্ষপাতমূলক’ হিসেবে সমালোচিত হলেও বৈশিষ্ট্য বিবেচনায় টিকটকের জন্য গেটকিপারের প্রয়োজন হয়ে পড়েছে বলে মনে হয়।