২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

খুলশীতে ‘সুন্দরা’ এর নতুন শাখা

খুলশীর ইউসুফ টাওয়ারে এ বিক্রয়কেন্দ্র চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 10:51 PM

Updated : 25 Nov 2026, 10:51 PM

চট্টগ্রামের খুলশীতে নতুন বিক্রয়কেন্দ্র চালু করেছে সৌন্দর্য ও জীবনযাত্রা বিষয়ক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ‘সুন্দরা।

খুলশীর ইউসুফ টাওয়ারে সম্প্রতি চালু হওয়া এ বিক্রয়কেন্দ্রে এক ছাদের নিচে ১২০টিরও বেশি ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন শাখা চালু উপলক্ষে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্বাচিত পণ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া কেবল খুলশীর নতুন বিক্রয়কেন্দ্রেই পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে সুন্দরা বলেছে, “রূপচর্চা, সুগন্ধি, ত্বকের যত্ন ও জীবনযাত্রা সংশ্লিষ্ট শতভাগ আসল পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে বিক্রয়কেন্দ্র বিস্তারের পাশাপাশি অনলাইন সেবার মাধ্যমেও গ্রাহকদের সেবা দিচ্ছে সুন্দরা।”