লাল কার্ড দেখে ২ ম্যাচ নিষিদ্ধ লোপেস
ভিয়ারেয়ালের বিপক্ষে বেঞ্চে থেকেই লাল কার্ডটি পান এই স্প্যানিশ মিডফিল্ডার।
ভিয়ারেয়ালের বিপক্ষে সবশেষ ম্যাচে লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ফের্মিন লোপেস।
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই মিডফিল্ডারকে লা লিগায় আগামী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ফলে লিগের পরের দুই রাউন্ডে দেপোর্তিভো লা করুনা ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম সাত মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে বার্সেলোনা। পরে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জিতে তারা, যেখানে ৬১তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন লোপেস।
দলকে সমতায় ফেরানোর আট মিনিট পর তাকে তুলে নেন কোচ হান্সি ফ্লিক, এবং বেঞ্চে বসেই ৭৫তম মিনিটে বহিষ্কার হন তিনি। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ওই শাস্তি পান স্প্যানিশ মিডফিল্ডার।
অবশ্য রেফারি সরাসরি লাল কার্ড দেখানোর আগের মিনিটেই বেঞ্চ ছেড়ে চলে যান লোপেস।
সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে, লা লিগায় প্রথম লেগে আতলেতিকোর মাঠে লোপেসের জোড়া গোলেই ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা।
