ডেইলি শপিংয়ের বিক্রয়কেন্দ্র এখন হাজীগঞ্জে
এ বিক্রয়কেন্দ্রে গৃহস্থালি পণ্য, শিশুখাদ্য, পানীয়, দুগ্ধজাত পণ্য, স্ন্যাকস, প্রসাধনী, পোশাক ও তৈজসপত্রসহ বিভিন্ন পণ্য পাওয়া যাবে।
চাঁদপুরের হাজীগঞ্জে বিক্রয়কেন্দ্র চালু করেছে ডেইলি শপিং।
হাজীগঞ্জের আমিন রোডে শনিবার ১৫২তম এ বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয় বলে এ সুপারশপ কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নতুন এ বিক্রয়কেন্দ্রে গৃহস্থালি পণ্য, শিশুখাদ্য, পানীয়, দুগ্ধজাত পণ্য, স্ন্যাকস, প্রসাধনী, পোশাক ও তৈজসপত্রসহ বিভিন্ন পণ্য পাওয়া যাবে। ফোন কলে পণ্য অর্ডার করলে এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারির সুবিধা রয়েছে।
সেইসঙ্গে ৫০০ টাকার বেশি পণ্য অর্ডারে রয়েছে বিনামূল্যে হোম ডেলিভারি সুবিধা। নগদ মূল্যছাড়, মেম্বারশিপ সুবিধা এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধের সুযোগও রয়েছে।
ডেইলি শপিংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা গালিব ফাররুখ বখত বলেন, “ক্রেতাদের জন্য সহজে মানসম্মত পণ্য ও সেবা পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়কেন্দ্র সম্প্রসারণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য, জেলা ও উপজেলা পর্যায়ে ডেইলি শপিংয়ের কার্যক্রম আরও বিস্তৃত করা। আগামী দুই বছরের মধ্যে দেশে ৫ হাজার আউটলেট চালু করা।
ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার (অপারেশন) ফিরোজ আলম, এক্সপানশন ম্যানেজার মাহবুবুর আলম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
