২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

আলমডাঙ্গায় মিনিস্টার-মাইওয়ানের বিক্রয়কেন্দ্র চালু

“আমরা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দিতে অবিরাম কাজ করে চলছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 01:55 PM

Updated : 20 Oct 2026, 01:55 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিক্রয়কেন্দ্র চালু করার কথা জানিয়েছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।

সম্প্রতি উপজেলার মুন্সীগঞ্জ রেলগেটের পাশে এস আলম ভবনে বিক্রয়কেন্দ্রটি চালু করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হায়দার।

অনুষ্ঠানে তিনি বলেন, “উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ও বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।

“আমরা এসব পণ্য সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করছি। আমরা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দিতে অবিরাম কাজ করে চলছি।”

বিক্রয়কেন্দ্রটিতে মিনিস্টার-মাইওয়ানের পণ্যের পাশাপাশি চিগো ব্র্যান্ডের এয়ার কন্ডিশনারও মিলবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডিভিশনাল ম্যানেজার মইনউদ্দিন মাহিন।