১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় পানি শোধনগার চালু করল আবুল খায়ের গ্রুপ

পানি পাওয়ার জন্য স্থানীয় গ্রাহকদের একটি করে ডিজিটাল কার্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 12:00 AM

Updated : 18 Oct 2026, 12:00 AM

সাতক্ষীরার শ্যামনগর খাগড়াঘাট ও কৈখালি গ্রামে আবুল খায়ের গ্রুপের অর্থায়নে দুটি রিভার্স অসমোসিস (আরও) পানি শোধনাগার চালু করা হয়েছে।

আবুল খায়ের গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ শনিবার পানি শোধনাগার দুটি উদ্বোধন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে।

শাবাব আহমেদ বলেন, “আমরা এমন একটি স্থায়ী সমাধান চেয়েছিলাম, যা সরাসরি মানুষের জীবন বাঁচাবে, শিশুদের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করবে।”

কল থেকে পানি পাওয়ার জন্য স্থানীয় গ্রাহদের একটি করে ডিজিটাল কার্ড দেওয়া হয়েছে। সার্বক্ষণিক পানির জন্য প্রতিটি প্ল্যান্টে ১০টি করে সোলার প্যানেল বসানো হয়েছে।

শ্যামনগর এলাকার তরুণদের সংগঠন শরুব ইয়ুথ ক্লাবের সদস্যরা এই প্ল্যান্ট পরিচালনা করছেন।