মালদ্বীপকে বিদায় করে সেমি-ফাইনালে ভারত
এই ম্যাচের ফলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানেরও।
ভারতের বিপক্ষে জিততেই হত মালদ্বীপকে। কঠিন সমীকরণ মেলাতে পারেনি তারা। প্রত্যাশিত জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠল ভারত।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারায় ভারত। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের ধাপে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা।
রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল ভারত।
ভারতের সাথে সেমি-ফাইনালে উঠেছে পাকিস্তানও। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারানো পাকিস্তান ৩ পয়েন্ট নিয়ে হয়েছে ‘বি’ গ্রুপের রানার্সআপ।
টানা দুই হারে সাফের দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ ছিটকে গেল গ্রুপ পর্ব থেকে।
(বিস্তারিত আসছে…)
