২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদের জয়রথ থামিয়ে আলাভেসের দারুণ জয়

শেষ দিকে রেয়াল মাদ্রিদকে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত পাল্টে ডাইভ দেওয়ায় জুড বেলিংহ্যামকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 03:58 AM

Updated : 29 Nov 2026, 04:07 AM

ইতিবাচক শুরুর পর ডিন হাউসেনের মারাত্মক এক ভুলে পিছিয়ে পড়ল রেয়াল মাদ্রিদ। বিরতির পর তাদের জালে আবার বল পাঠিয়ে দিল আলাভেস। কিলিয়ান এমবাপের গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ রক্ষা হলো না জুজে মরিনিয়োর দলের।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে আলাভেস।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জয়ের পর তেতো স্বাদ পেল রেয়াল মাদ্রিদ। স্পেনের সফলতম দলটির বিপক্ষে লিগে টানা ৯ হারের পর জয়ের দেখা পেল আলাভেস। ক্লাবটির ইতিহাসে বের্নাবেউয়ে স্রেফ দ্বিতীয় জয় এটি।

আলাভেসের স্মরণীয় এই জয়ে গোল দুটি করেন তনি মার্তিনেস ও আনহেল পেরেস।

শেষ কয়েক মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় রেয়ালকে। ৮৪তম মিনিটে বক্সের ভেতর প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের চ্যালেঞ্জের মুখে জুড বেলিংহ্যাম পড়ে গেলে পেনাল্টির আবেদন করে রেয়াল এবং রেফারি তাতে সাড়াও দেন। তবে ভিএআরে মনিটরে দেখে তিনি আগের সিদ্ধান্ত পাল্টান এবং ‘ডাইভ’ দেওয়ার জন্য বেলিংহ্যামকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান।

(বিস্তারিত আসছে)