লুৎফুল হোসেন
মেঘনা পাড়ে জন্ম ও শৈশব। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় ব্যবসায়ী। নেশায় কবি। লিখছেন গদ্য, করছেন অনুবাদও। প্রকাশিত হয়েছে তিনটি কাব্যগ্রন্থ ও একটি গদ্যগ্রন্থ। বাঙালীয়ানা পোর্টালের সাহিত্য পাতার সম্পাদক। পাশাপশি একজন প্রকাশক এবং শিল্প-সাহিত্য সংগঠক।