২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা

সভাপতি করা হয়েছে মো. ইসমাইলকে; সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ওমর মুসান্না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি করা হয়েছে মো. ইসমাইলকে (বায়ে); সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ওমর মুসান্না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 01:50 AM

Updated : 29 Nov 2026, 01:50 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এতে সভাপতি করা হয়েছে মো. ইসমাইলকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ওমর মুসান্নাকে।

শনিবার রাতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তৌহিদ আল মুদাসসির চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটির কথা জানানো হয়।

কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে জাকির হোসেন ও আশিকুর রহমানকে। জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাইনউদ্দিন আরাফ ও এহতেশামুল হক ইমাম।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন উলফাতুর রহমান রাকিব এবং দপ্তর সম্পাদক হয়েছেন মো. নাঈম বিশ্বাস।

বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে এক বছর।