১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বছর পর বাগেরহাটে যুবদলের কমিটি, নেতৃত্বে সুজন-সোহাগ

কমিটি পেয়ে যুবদল শহরে আনন্দ মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 08:20 PM

Updated : 17 Nov 2026, 08:20 PM

তিন বছর পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা সূজাউদ্দীন সুজনকে সভাপতি এবং শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের একটি ঘোষণা করে যুবদলের কেন্দ্রীয় কমিটি।

কমিটিতে সুমন পাইককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি পেয়ে যুবদল শহরে আনন্দ মিছিল করেছে।

সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যরা হলেন- জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মান্না, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ ও ওমর আলী মুন্না।

২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৩ সালে জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

নতুন কমিটির সভাপতি মোল্লা সূজাউদ্দীন সুজন সাংবাদিকদের বলেন, জেলা যুবদল বিগত দিনের মতো আগামী দিনেও সব আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে।