১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবদলের তিন কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা

কমিটি ঘোষণার পর নগরীতে আনন্দ মিছিল করেছে যুবদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 11:39 PM

Updated : 16 Nov 2026, 11:39 PM

যুবদলের বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় কমিটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয় বলে জানিয়েছেন সদ্য ঘোষিত মহানগর কমিটির সহসভাপতি শহিদুল হাসান আনিচ।

মহানগরের সাত সদস্য বিশিষ্ট কমিটিতে রিয়াজুর রহমান রিয়াজকে সভাপতি এবং আরিফুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে তৌহিদুর রহমান সিনিয়র সহসভাপতি, শহিদুল হাসান আনিচ সহসভাপতি, অহিদুল ইসলাম রুবেল ও মোহাম্মদ রাজু খন্দকার যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুশফিক রহমান অভি সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

পাঁচ সদস্যবিশিষ্ট বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হয়েছেন মো. হাবীবুল্লাহ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন তারেক আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ খান রনি।

দুই সদস্যবিশিষ্ট বরিশাল উত্তর জেলার কমিটিতে মোহাম্মদ কায়সার আহমেদ সভাপতি এবং আরিফুল ইসলাম জনি সাধারণ সম্পাদক হয়েছেন।

যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্ব) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কমিটি অনুমোদন করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে কমিটি ঘোষণার পর নগরীতে আনন্দ মিছিল করেছে যুবদল। এ সময় আতশবাজি ফোটানো হয়।