২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল-কৌশিক

আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল-কৌশিক

সভাপতি জুয়েল মাহমুদ এবং সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 11:55 PM

Updated : 21 Nov 2026, 11:55 PM

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জুয়েল মাহমুদকে সভাপতি ও কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার ঘোষিত ১৪ সদস্যের আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছে সংগঠনটি কেন্দ্রীয় কমিটি।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি প্রকাশ করা হয়; যা সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. সাইফুল ইসলাম, সহসভাপতি মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান।

সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস ও প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলাম।

১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বাতিল করে কেন্দ্রীয় কমিটি। ওই কমিটির সভাপতি ছিলেন শাহজাহান খান এবং সাধারণ সম্পাদক ছিলেন মোমিনুর রহমান মোমিন মালিতা।

২০১৮ সাল থেকে এই কমিটি চলে আসছিল। কমিটির সভাপতি শাহজাহান খানের ছেলে চলতি বছর এইসএসসি পাশ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যে ১ নভেম্বর কমিটি বাতিল করা হয়। বাতিলের ২১ দিনের মাথায় নতুন কমিটি ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ।

বিগত কমিটির সভাপতি শাহজাহান খান বলেন, “আমরা অনেকদিন কমিটিতে থেকেছি। নতুন কমিটি হয়েছে। নতুনরা আসবে এটাই নিয়ম।”