২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু

এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরও ১৮১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু

মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচাঁদ ইউমনাম হাসপাতালে গিয়ে অসুস্থদের দেখে এসেছেন। ছবি: এনডিটিভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 09:33 AM

Updated : 22 Nov 2026, 09:33 AM

ভারতের মণিপুর রাজ্যে স্থানীয়ভাবে তৈরি ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরও ১৮১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচাঁদ ইউমনাম শনিবার রাতে এক্সে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন; খবর বার্তা সংস্থা রয়টার্সের।

অসুস্থদের যে দুই হাসপাতালে ভর্তি করা হয়েছে, খেমচাঁদ সেখানে গিয়ে রোগীদের দেখে এসেছেন। তিনি জানিয়েছেন, সরকার ঘটনাটির তদন্ত করবে।

পোস্টে খেমচাঁদ লিখেছেন, “উভয় হাসপাতালের কর্তৃপক্ষকে রোগীদের সম্ভাব্য সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার ও প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছি।”

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অনেকের মধ্যে মিথানলের বিষক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লক্ষণ দেখা গেছে।

মণিপুরের যে জেলায় ঘটনাটি ঘটেছে, রাজ্য সরকার সেখানে প্রয়োজনীয় ওষুধপত্রসহ একটি চিকিৎসা দল পাঠিয়েছে। এই দলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকও আছেন।