১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৪৮৩ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 04:42 PM

Updated : 13 Nov 2026, 04:42 PM

দেশে গত এক দিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের প্রাণ গেছে। এই সময়ে ১ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৪৮৩ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনেই ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। আর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৪ জন, চট্টগ্রামে ২৬৭, বরিশালে ১৪৭, খুলনায় ১৬০, রাজশাহী ৮৯, রংপুর বিভাগে ৭৬, ময়মনসিংহে ৭৬, সিলেটে ছয়জন ৬ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।