২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি দাঁড়াল ৫২০ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 06:07 PM

Updated : 23 Nov 2026, 06:07 PM

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির দাঁড়াল ৫২০ জনে। আর হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩০ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৭, খুলনা বিভাগে ১৪১, বরিশাল বিভাগে ১৫০ জন, রাজশাহী বিভাগে ১৬০, রংপুর বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ এবং সিলেট বিভাগে নয়জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।