০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৩৯ জনের প্রাণ গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 06:20 PM

Updated : 03 Nov 2026, 06:20 PM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২ হাজার ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৩৯ জনের প্রাণ গেল। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪৩ জন, বরিশালে ২১৯ জন, চট্টগ্রামে ২৪৫ জন, খুলনায় ২৩৫ জন, ময়মনসিংহে ৬০, রাজশাহী ২১৯, রংপুরে ৬৫ জন এবং সিলেট বিভাগে ২৪ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।