২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেঞ্চুরিয়নে বৃষ্টি, টসে দেরির শঙ্কা

23 Nov 2026, 01:10 PM

ঘুরে দাঁড়ানোর অভিযানে বাংলাদেশ

জোহানেসবার্গে হতাশার পরাজয়ের পর এবার সিরিজ ড্র করার অভিযানে নামছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে বাংলাদেশ সময় সোমবার দুপুর দুইটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেঞ্চুরিয়নে বরাবরই দাপট থাকে পেসারদের। প্রথম ম্যাচের মতো এবারও তাই প্রোটিয়া ফাস্ট বোলারদের চ্যালেঞ্জ সামলাতে হবে বাংলাদেশের। কাগিসো রাবাদার সঙ্গে এই ম্যাচের প্রোটিয়া পেস আক্রমণে যোগ দিচ্ছেন আনরিখ নরকিয়া। দুজনের গতি ঝড় সামলাতে কঠিন পরীক্ষাই দিতে হবে সফরকারী ব্যাটসম্যানদের। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন অনিবার্য। আগের ম্যাচের সমন্বয় ভেঙে পেসার বাড়ানো হবে কি না সে বিষয়ে পরিষ্কার কোনো বার্তা দেয়নি দল।

23 Nov 2026, 01:03 PM

লাইভ ব্লগে স্বাগত

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।