ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু
সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭ জনে।
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের ডেঙ্গু বুলেটিনের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই পাঁচজন ডেঙ্গু রোগী মারা গেছে।
তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭ জনে। এসময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন।
এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন। এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৬০৯ জনর রোগী।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯৭ জন, বরিশাল বিভাগে ৩০৮ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, রাজশাহী বিভাগে ১২৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।
