১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

চলতি বছরে ডেঙ্গুতে ৫০৮ জনের প্রাণহানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 05:20 PM

Updated : 18 Nov 2026, 05:20 PM

এইডিস মহাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের ডেঙ্গু বিষয়ক বুলেটিনে এ তথ্য দেওয়া হয়েছে।

বুলেটিনের তথ্যানযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে একজন ডেঙ্গু রোগী মারা গেছে। এই একজন নিয়ে চলতি বছরে সরকারি হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৫০৮ জনে।

এছাড়া ডেঙ্গু নিয়ে এ পর্যন্ত চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬১ হাজার ১৯৩ জন। এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৬১৭ জনর রোগী।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।