মো আব্বাস
জন্ম ১৯৯৫ সালে, ভোলায়। বেড়ে উঠেছেন চট্টগ্রামে। পেশায় যোগাযোগ ও জনসংযোগ পেশাজীবী। বর্তমানে একটি স্থানীয় করপোরেট প্রতিষ্ঠানে যোগাযোগ ও জনসংযোগ নিয়ে কাজ করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনাকালীন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে দ্য ডেইলি স্টারে কাজ শুরু, পরবর্তীতে পত্রিকাটির ঢাকা কার্যালয়ে রিপোর্টার হিসেবে যোগ দেন। দীর্ঘদিন আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, বিদেশে কর্মসংস্থান ও অভিবাসনসহ বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে কাজ করেছেন। ২০২৪ সালের পর দেশের সংস্কার প্রক্রিয়া ও এর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ নিয়েও প্রতিবেদন করেছেন। বর্তমানে করপোরেট যোগাযোগ, জনসংযোগ ও সৃজনশীল কনটেন্ট নিয়ে কাজ করছেন।