২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 10:18 AM

Updated : 22 Nov 2026, 11:22 AM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।

শনিবার রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে বলে জানান শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন।

‎প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মঞ্জিল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বাসে থাকা দুই যাত্রী দ্রুত নেমে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জাহাঙ্গীর আলম বলেন, “বাসচালক বলেছেন, বাসে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাবার পরই পেছনে আগুন দেখতে পাওয়া যায়। চালকের ধারণা, যাত্রীবেশে ওই দুই ব্যক্তি আগুন লাগিয়েছে বাসে। আগুন দেবার পর তারা দ্রুত নেমে যান।”

তবে, হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, “বাসে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাবার পরই আগুন দেখা যায়। বাসে অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে।”