০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মানিকগঞ্জের পোশাক শ্রমিক পরিবহনের বাসে আগুন

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 10:51 AM

Updated : 07 Nov 2026, 10:51 AM

মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার (কর্তব্যরত) মাসুদ রানা।

বাসটি তারাসীমা অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো বলে দাবি স্থানীয়দের।

ফায়ার ফাইটার মাসুদ রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জান্না গিয়ে ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই। বাসে আগুনে ২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি।

এ বিষয়ে জানতে সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেনকে কল দিলেও তিনি রিসিভ করেননি।