০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

বিকাশ চন্দ্র ঘোষ

বিকাশ চন্দ্র ঘোষ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও উন্নয়ন অর্থনীতির নিবেদিতপ্রাণ গবেষক। জলবায়ু পরিবর্তন কীভাবে কৃষি ও কৃষকের জীবনকে বদলে দিচ্ছে—এই প্রশ্নই তার গবেষণার কেন্দ্র; বিশেষত উত্তর-পশ্চিম বাংলাদেশের খরাপ্রবণ অঞ্চলের প্রান্তিক কৃষকের অভিযোজন, খাদ্যনিরাপত্তা ও জীবিকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০১৩ সালে শিক্ষকতা শুরু করেন। তার অনেক প্রবন্ধ Elsevier, PLOS Climate, PLOS ONE, Scientific Reports-সহ স্বীকৃত সাময়িকীতে প্রকাশিত হয়েছে। কয়েকটি ইউজিসি অনুদান অর্জনের পাশাপাশি ২০২৫ সালে উপাচার্য গবেষণা পুরস্কারে ভূষিত হন। বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য এই গবেষকের লক্ষ্য—তত্ত্ব ও সংখ্যার সমন্বয়ে এমন নীতিনির্দেশনা গড়া, যা জলবায়ু-সংকটে দাঁড়ানো কৃষকের জীবন প্রকৃত অর্থে বদলে দিতে পারে।  ইমেইল: [email protected]