১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে আবার বাসে আগুন

মঙ্গলবার রাতেও পল্লবী সিরামিক্স রোডে একটি বাসে আগুন দেওয়া হয়।

পল্লবীতে আবার বাসে আগুন

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 06:48 PM

Updated : 18 Nov 2026, 06:47 PM

দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহন পোড়ানোর মধ্যে রাজধানীর পল্লবী থানার সাগুফতা এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার রাতেও পল্লবী সিরামিক্স রোডে ‌‌'মিরপুর সুপার লিংক' নামে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটকের তথ্য দিয়েছিল।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পল্লবীর সাগুফতার সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তায় দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা বাসের পেছনের সিটে আগুন দিয়ে পালিয়ে যায়।

“ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পল্লবীতেও বাসে আগুন