১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাড্ডায় বাসে আগুন

রাজধানীতে রাতে পৌনে ২ ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগ করা হল।

এবার বাড্ডায় বাসে আগুন

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 11:20 PM

Updated : 17 Nov 2026, 11:20 PM

রাজধানীর মহাখালী ও পল্লবীর পর বাড্ডা লিংক রোডেও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের বাসে আগুন দেওয়া হয় বলে বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “একটি বাসে কে বা করা আগুন দিয়েছে বলে খবর পেয়েছি। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।”

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান বলেন, “বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।”

দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহন পোড়ানোর মধ্যে মঙ্গলবার রাতে পৌনে ২ ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগ করা হল।

রাত পৌনে ৯টার দিকে ঢাকার পল্লবীতে ‌‌'মিরপুর সুপার লিং' পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর সাড়ে ৯টা ২৫ মিনিটের দিকে মহাখালীতে তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

পুরনো খবর:

তিতুমীর কলেজের সামনে বাসে আগুন
পল্লবীতেও বাসে আগুন